ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ৯ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বাগেরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুদ্দুস হাওলাদার

বাগেরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুদ্দুস হাওলাদার
‎‎

বাগেরহাটের ফকিরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন কুদ্দুস হাওলাদার নামের এক ব্যক্তি। ‎রোববার (২৬ এপ্রিল) বিকেলে ফকিরহাট ওয়ালটন প্লাজা চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুদ্দুস হাওলাদারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক আমিন খান। ‎এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার মো. হুমায়ুন কবির, ফকিরহাট প্লাজার ম্যানেজার সজল আহমেদ, কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

এদিকে উপহার দেওয়ার জন্য ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পুরস্কার পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে কুদ্দুস হাওলাদারের পরিবার। পুরস্কারপ্রাপ্ত কুদ্দুস হাওলাদার বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো এবং আমার ভাগ্য এভাবে খুলবে এটা কোনোদিন কল্পনাও করিনি। আজ আনুষ্ঠানিকভাবে আমার হাতে ১০ লাখ টাকা তুলে দিলো ওয়ালটন কর্তৃপক্ষ। ‎এই টাকা দিয়ে আমি জমি কিনবো। আমি অন্যের জায়গায় একটি ভাড়া বাসায় থাকি। আমার স্বপ্ন ছিল জায়গা কিনে একটি বাড়ি করা। ওয়ালটন আমার সে স্বপ্ন পূরণ করে দিয়েছে। আমার মতো সাধারণ ক্রেতাদের এমন বিশাল সুবিধা দেওয়া ওয়ালটনের একটি মহৎ কাজ।

আমিন খান বলেন,, আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশের যে কোনও ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সও নিশ্চিত উপহার।

তিনি আরও বলেন, ওয়ালটন কথা দিলে কথা রাখে আপনাদের সামনেই তার প্রমাণ দিলাম। এ পর্যন্ত আমার হাত থেকে ৪০ জনের বেশি মানুষকে ১০ লক্ষ টাকার চেক দিয়েছি। ইতোপূর্বে কয়েকজনকে ২০ লক্ষ টাকার চেক ও দিয়েছি। ওয়ালটন শুধু পণ্য বিক্রি করে না, মানুষকে ভালোবাসে, স্বাবলম্বী করে। ওয়ালটনের বিশ্বমানের পণ্য এখন ৫৫টি দেশে রপ্তানি হয়। সকলকে ওয়ালটনের পন্য কিনে দেশী কোম্পানির পাশে থাকার আহবান জানান এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক।

—এজেড