ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে 'ফুয়েল পাস' (Fuel Pass) বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যা মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।
নির্ধারিত ফিলিং স্টেশনগুলো হলো: ১. করিম এন্ড সন্স (শাপলা চত্বর) ২. ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী) ৩. মাসুদ হাসান ফিলিং স্টেশন (এয়ারপোর্ট, উত্তরা) ৪. মেসার্স সততা এন্ড কোম্পানী (তেজগাঁও শিল্প এলাকা) ৫. মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন (ইব্রাহিমপুর, মিরপুর-১৪) ৬. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী (শহিদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও) ৭. মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড (গাবতলী, মিরপুর) ৮. সিটি ফিলিং স্টেশন (তেজগাঁও) ৯. সেবা গ্রীন ফিলিং স্টেশন (উত্তরা) ১০. স্যাম এসোসিয়েটস (মিরপুর-০২) ১১. সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 'ঘ' সিরিজ উন্মুক্ত করা হয়েছে। এর আগে গতকাল ক, খ এবং গ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছিল। মূলত জ্বালানি ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতেই এই ফুয়েল পাস পদ্ধতি চালু করা হয়েছে।
এসএফ