ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ৯ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

এবার হাইকোর্টে আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা

এবার হাইকোর্টে আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা

মানহানির মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগের আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি মন্ত্রীকে 'নাস্তিক ও ইসলামবিদ্বেষী' বলে আখ্যা দেন। এই মন্তব্যের জেরে গত ২ এপ্রিল সিরাজগঞ্জে তাঁর বিরুদ্ধে মানহানি মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির।

সিরাজগঞ্জের আদালতে এই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। সোমবার সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত তাঁকে ৮ সপ্তাহের জামিন প্রদান করেন। উল্লেখ্য যে, মুফতি আমির হামজার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল।

এসএফ