ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ৯ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য!

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় লোমহর্ষক সব তথ্য সামনে আসছে। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ পাওয়া যায়। আদালতের নথিপত্র অনুযায়ী, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে, নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টিকেও একইভাবে হত্যা করে মরদেহ টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা। হিশামের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের নমুনার সঙ্গে বৃষ্টির ডিএনএ-র মিল পাওয়ায় এই জোড়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

২৬ বছর বয়সি হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে দুটি 'প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যা'সহ মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট এবং অবৈধভাবে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, অপরাধের ধরন এতটাই ভয়াবহ যে জননিরাপত্তার স্বার্থে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কারাগারে রাখা প্রয়োজন। আগামী মঙ্গলবার তাঁর প্রি-ট্রায়াল ডিটেনশন শুনানি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে অবস্থানরত বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন পুলিশ। তাঁর ভাই জানিয়েছেন, রক্তের নমুনার ডিএনএ পরীক্ষার ফলাফল এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে। বর্তমানে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এসএফ