ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ৯ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নারায়ণগঞ্জের ৫ আসনে কে কত ভোট পেলেন

নারায়ণগঞ্জের ৫ আসনে কে কত ভোট পেলেন

ছবি: সংগৃহীত

মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৫ সংসদীয় আসনে ৪টি আসনে নৌকা ও একটিতে জাতীয় পাটির প্রার্থী জয়লাভ করেছেন।

নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার ছিলো ৩ লাখ ৮৫ হাজার ৬১৫। ১২৮ কেন্দ্রের ৮২৭টি কক্ষে ভোট গ্রহণ হয়। নৌকা প্রতিকে গাজী গোলাম দস্তগীর (বীর প্রতিক) ১ লাখ ৫৬ হাজার ৪ শত ৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতিকে শাহজান ভূঁইয়া পেয়েছেন ৩৮ হাজার ৭৫ ভোট ও তৃনমুল বিএনপি তৈয়মুর  আলম খন্দকার সোনালী আঁশ  প্রতিকে ৩ হাজার ১৯০ ভোট। 

নারায়ণগঞ্জ-২ আসনে আড়াইহাজারে সংর্ঘষের ঘটনায় দুইটি কেন্দ্র স্থগিত ঘোষণার মধ্যদিয়ে ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকার্তা ইশতিয়াক আহম্মেদ। এতে নৌকা প্রতিকের নজরুল ইসলাম বাবু বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ২৪২ ভোট। তার নিকটতম জাতীয় পাটির আলমগীর শিকদার লোটন পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট। 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নৌকা প্রতিকের আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম জাতীয় পাটির লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ৩৫ হাজার ৮শত ১১ ভোট। 

নারায়নগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে নৌকার এ কে এম শামীম ওসমান বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট। তার নিকটতম জাকের পাটির গোলপ ফুল প্রতিকে পেয়েছে ৭ হাজার ২শত ৬৯ ভোট। 

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পাটির এ কে সেলিম ওসমান বিজয়ী হন । তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম ইসলামিক ফ্রন্ট পেয়েছে ৬ হাজার ৬৭৬ ভোট।