গ্লোবাল টিভি ছবি
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ আয়োজনের ঘোষণা দিয়েছে। রবিবার সংগঠনের মহানগর অফিসে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। অ্যাওয়ার্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি দৈনিক কালবেলার অনলাইনের ডেপুটি ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য ইউএনবির বিশেষ প্রতিবেদক মুহাম্মদ আবদুর রহমান জাহাঙ্গীর ও দৈনিক সবুজ নিশান পত্রিকার বার্তা প্রধান মো. মোকছেদুর রহমান ওয়ালী।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. রায়হান উল্লাহ রবিন, সিনিয়র সহসভাপতি মাইনউদ্দিন সোহাগ, সহসভাপতি মো. নাছির উদ্দীন, হাকিম মাহি, মো. আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে। স্থান ও তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে। সাতটি বিভাগের মধ্যে সাংবাদিকতার জন্য পাঁচটি এবং বিশেষ ক্যাটাগরিতে দুইটি পুরস্কার থাকবে।
জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলির মধ্য থেকে সেরা পাঁচ জন সাংবাদিককে বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে দুই জনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।
এর জন্য টিভি, পত্রিকা, অথবা নিবন্ধিত কোন অনলাইন মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করতে পারবেন। আবেদন ক্যাটাগরি হল: অনুসন্ধানী সাংবাদিকতা, প্রযুক্তি সাংবাদিকতা, বিজনেস সাংবাদিকতা, স্পোর্টস সাংবাদিকতা, বিনোদন সাংবাদিকতা।
আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হয়েছে।
আবেদনের লিংক https://forms.gle/aeauTTBuX7P6aWq79