ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ৪ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

রাউজানে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাউজানে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আজগর (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান সড়কের বড় মৌলানার মাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আজগর এলাকার হাজীপাড়া গ্রামের বাসিন্দা। আজগরের আকস্মিক মৃত্যু সংবাদে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজগর বড় মৌলানা শাহ রাহ. মাজারের সামনে দিয়ে পায়ে হেঁটে হাফেজ বজলুর রহমান সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

—এজেড