ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ৪ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তার করা হবে এবং তা অবৈতনিক রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বর্তমানে দেশে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা অবৈতনিক।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সি সব শিশুর জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করতে চাই। প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়ে যেতে চাই — এটা করব ধাপে ধাপে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এসএফ