ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ৪ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

পাচার হওয়া টাকা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

 পাচার হওয়া টাকা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচার আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।

এদিন ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানে ৯১১ জনের হাতে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী জানান, এই মাসের মধ্যে দেশের ২৩টি উপজেলায় ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া সেই টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ড ইস্যুতে তিনি আরও বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।

এসএফ