ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

টেকনাফের পাহাড়ে মিললো ৩ লাশ

টেকনাফের পাহাড়ে মিললো ৩ লাশ

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে ৩নং ওয়ার্ডের এই দুর্গম এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— বাহারছড়া উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, এলাকার কিছু লোক উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে সেখানে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তিনজনের মরদেহ শনাক্ত করেন। নিহতদের মধ্যে তাঁর নিজের ছেলেও রয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। ইতিমধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএফ