জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কাজ করা উচিত। সংসদে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) সংসদে প্রায় একই ধরনের জ্বালানি ও এর প্রভাব সংক্রান্ত দুটি পৃথক মুলতবি প্রস্তাব নোটিশ নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন। এসব নোটিশ উত্থাপন করেবিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম।
সংসদীয় কার্যপ্রণালী বিধির কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, আনুষ্ঠানিক মুলতবি প্রস্তাব আনার পরিবর্তে বিধি অনুযায়ী বিকল্প ধারায় আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে। এ আলোচনাগুলো সংসদে একটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রতিফলন ঘটায়।
এর আগে, আজ বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের অধিবেশন পুনরায় শুরু হয়।
—এজেড