ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ২০ রমজান ১৪৪৭

শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন কক্সবাজার পুলিশ সুপার এনএম সাজেদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করে ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হবে।

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে উন্নীত করতে সৈকতের ময়লা আবর্জনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।