ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: হাসনাত

এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: হাসনাত

গ্লোবাল টিভি ছবি

রিপন গোয়ালা অভি, ময়মনসিংহ : দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বেলা পাঁচটার দিকে শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা করে নগরীর টাউন হল মাঠে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এর আগে নেতৃবৃন্দ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছে। তাদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমুজুর। যাদের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছি। অবকাঠামো গত উন্নয়ন নেই,  ব্রহ্মপুত্র নদকে মেরা ফেলা হয়েছে, বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি নদকেও ধ্বংস করেছে।  আমরা আকাঙ্খিত বাংলাদেশ পায়নি ময়মনসিংহ বাসীকে সাতে নিয়ে সেই বাংলাদেশ গড়ার চেষ্টা করব। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণা পত্র আদায় করবো। এ নিয়ে কোন টালবাহানা চলবে না।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজী হচ্ছে। আমদের লক্ষ লক্ষ কর্মী ও নেতার দরকার নেই। আগে ঘর ঠিক করতে হবে। প্রত্যেক ইউনিয়নে নিয়ে মানুষের কাছে এনসিপির প্রয়োজনীয়তা মানুষকে বুঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধ ভাবে সকলকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন নাসিরউদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিন, জাবেদ রাসিন, আরিফুল ইসলাম রবিন প্রমুখ।