ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

উত্তরবঙ্গের বৈষম্য নিরসনের দাবিতে ব্লকেড কর্মসূচি

উত্তরবঙ্গের বৈষম্য নিরসনের দাবিতে ব্লকেড কর্মসূচি

গ্লোবাল টিভি ছবি

রংপুর ব্যুরো : উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

আজ সোমবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মডার্ন মোড়ে গিয়ে সড়কের দুইদিকে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছয় দফা দাবির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বিপ্লবী এবং বিদ্রোহী নগরী এই রংপুর। রংপুর থেকে  বিপ্লব ও বিপ্লবী সংঘটিত হলেও  উত্তরবঙ্গের মানুষ আমরা এখনো অবহেলিত। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও  সেটি অব্যাহত রয়েছে।

তারা বলেন, আবু সাঈদ এর রক্তের বাংলাদেশ বৃথা যেতে দেবো না। ২৪-এর গণঅভ্যুত্থানের পর কেন বৈষম্য করা হলো। এখন পর্যন্ত রংপুরে কোন বাজেট দেয়া হয়নি। 

শিক্ষার্থীরা আরো বলেন, রংপুর সিটি কর্পোরেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।  

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবহেলিত উত্তরবঙ্গের বৈষম্য নিরসন করে বাজেট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো বাস্তবায়ন না হবে, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা এত বড় আন্দোলন করে দ্বিতীয় স্বাধীনতা পেলাম কিন্তু আমাদের যে অবদান মূল্যায়ন দিতে করতে পারেনি। উত্তরবঙ্গের মধ্যে একটাই বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাজেট এখন শূন্যের পথে। ঢাকা সহ দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি। সেখানে বড় বড় বাজেট দেয়া হয়েছে।  সে তুলনায় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে তেমন কোন বাজেট দেয়া হয়নি।  এখানে শূন্য বাজেটে নেমে গেছে।  

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোঃ শওকত আলী বলেন, শিক্ষার্থীদের যে দাবি নিয়ে তারা আন্দোলন করছে,  উত্তরবঙ্গের বিভিন্ন বৈষম্য নিয়ে সেটি  তাদের যৌক্তিক দাবি।  সেটার সাথে আমিও একমত পোষণ করি, তবে এটার সাথে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বৈষম্যহীন সরকারের একটি পার্ট, সে অনুযায়ী তাদেরকেও আহ্বান জানাচ্ছি। যে উত্তরবঙ্গ আসলেই অবহেলিত সেটা যেন তারা পজেটিভ  দেখে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে তারা আশ্বাস দিয়েছেন, এই কাজগুলো বিশেষভাবে গুরুত্ব দিয়ে  দ্রুত সময়ের মধ্যে করে দেয়ার  আহ্বান জানাচ্ছি।