মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, শিগগিরই দেশে ফিরবেন
ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রোববার (২৮ জুন) বিকালে তিনি এসব তথ্য জানান। শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন। এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৬ মে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকালে আফরোজা আব্বাস কুয়ালালামপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, গুরুতর অসুস্থতা থেকে ধীরে ধীরে সেরে উঠছেন মির্জা আব্বাস। বর্তমানে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির এই নেতার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ এবং দ্রুত দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
Live | RR KABEL প্রশ্নগুলো সহজ’, সিজন-২। জুলাই চেতনা ধারণে বিএনপি-এনসিপি কোন পথে?। Global TV News
-এজেড