ডিএমপির ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এই কর্মকর্তাদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
আদেশ অনুযায়ী, ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স আ্যনালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা-রমনা বিভাগে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে।
অন্যদিকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এ. এম. ফজলে-ই-খুদাকে গোয়েন্দা-মিরপুর বিভাগে এবং ডিএমপির অর্থ বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাজেট) মো. সজল হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) দায়িত্ব দেয়া হয়েছে। অপরদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার (সুবুজবাগ জোন) জাহাঙ্গীর ফেরদৌসকে ডিএমপির এফঅ্যান্ডডি বিভাগে পদায়ন করা হয়েছে।