শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

বড় স্ক্রিনে ফুটবল বিশ্বকাপের খেলা দেখার স্থানে নজরদারি করবে ডিবি

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 03 Jul 2026, 07:39 PM
বড় স্ক্রিনে ফুটবল বিশ্বকাপের খেলা দেখার স্থানে নজরদারি করবে ডিবি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ডিবি।

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা ও সমর্থকদের সংঘর্ষের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর শুক্রবার (৩ জুলাই) এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে খেলা দেখা হয়। এটা আমরা নজরদারি করছি। ডিএমপির সব থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় এরকম স্ক্রিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আনন্দটা যেন আনন্দ পর্যায়ে থাকে। কোনো বিষাদে পরিণত না হয়। আর আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। আমরা যেটা বলি যে, অপোজিট পক্ষকে আমরা মেনে নেব। মেনে নেব, খেলায় হার-জিত থাকবে। আমরা আনন্দ করব, তবে অপরকেও তার সুযোগ দিতে হবে।

গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিলেন। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। এই মারধরের জেরে গত বুধবার আদাবর রাতে আদাবর নবদয় হাউজিংয়ে বিএনপির ইউনিট সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করা। এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে চারজনকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ৷ নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান৷ তাদের মধ্যে রিপন সরাসরি ছুরিকাঘাত করে। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিটি উদ্ধার করেছে ডিবি। এই ঘটনায়, ইউনিট বিএনপি সভাপতি আহত গুরুতর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছেন।

ভিডিও প্রতিবেদন

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বিএফডিসিতে নায়ক রুবেল | Global TV News