শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

৪ মাস পর জনসমক্ষে আয়াতুল্লাহ খামেনির মরদেহ

শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

রিপোর্টার / লেখক: আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: 03 Jul 2026, 03:09 PM
৪ মাস পর জনসমক্ষে আয়াতুল্লাহ খামেনির মরদেহ

গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চার মাস প্রতীক্ষার পর অবশেষে জনসমক্ষে তার মরদেহ। তেহরানে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় খামেনিসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের কফিন ঘিরে এখন গভীর শোকের ছায়া। আগামী ৯ জুলাই মাশহাদে দাফন পর্যন্ত তেহরান, কোম এবং ইরাকের পবিত্র শহরগুলোতে চলবে এই আনুষ্ঠানিকতা। প্রায় ১০০ দেশের প্রতিনিধি ও অগণিত মানুষের উপস্থিতি ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে পুরো তেহরান।

শুক্রবার তেহরানের ইমাম খোমেনী গ্র্যান্ড মোসাল্লায় নেয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন। খামেনির পাশাপাশি একই হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং ১৪ মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় সেখানে। প্রিয় নেতা ও তার স্বজনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মোসাল্লায় ভিড় করছেন লাখো মানুষ।

ইরানের ৪৭ বছরের ইতিহাসে খামেনির বিদায়কে অন্যতম বড় ঐতিহাসিক ও রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ৪ জুলাই তেহরানে মূল জানাজা ও রাষ্ট্রীয় বিদায় শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে। এরপর শিয়া মুসলমানদের পবিত্র দুই শহর ইরাকের নাজাফ এবং কারবালায় সম্পন্ন হবে বিশেষ ধর্মীয় আচার। সবশেষে কফিন আবারও ইরানে এনে ৯ জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে খামেনির।

শোকযাত্রায় শামিল হতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের প্রায় ১০০ দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের হে উই, ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ বিশ্বনেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তবে, ইসরাইলের হামলা ও জীবননাশের আশঙ্কায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতাবা খামেনি বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সশরীরে উপস্থিত থাকছেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ভিডিও প্রতিবেদন

জন্মের পরই মিলবে ১টি আইডি: ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডি! | Global TV News