শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 02 Jul 2026, 03:08 PM
শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেছেন, শিক্ষকরা যদি নির্বাচনে অংশ নিতে চান, তবে তাদের আগে চাকরি ছেড়ে দিতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো (UNESCO) আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


এ বিষয়টি নিয়ে আইন প্রণয়নের জন্য আনুষ্ঠানিক সুপারিশ করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে তিনি যেন প্রথমে চাকরি থেকে ইস্তফা দেন।

শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে কথা বলার সময় তিনি উল্লেখ করেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য এবং সার্বিক উন্নয়নের জন্য আমরা যে বিনিয়োগ করছি, সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেই লক্ষ্য নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এর সফলতা আপনাদের সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যের বিনিময়ে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। এ সময় দাতা দেশগুলোকে বাংলাদেশে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আশ্বস্ত করেন যে, প্রাপ্ত সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা যেন সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া, শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন আনতে সরকার শিক্ষকদের সক্ষমতা (ক্যাপাসিটি) বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা হাতে নিয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী আরো জানান যে, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফ 'গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন' (GPE)-এর আওতায় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে।
এসএফ

ভিডিও প্রতিবেদন

পটুয়াখালীতে গ্লোবাল টেলিভিশনের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন | Global TV News