শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

জুলাইকে যত আক্রান্ত হবে, জুলাই ততই বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠবে

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 02 Jul 2026, 09:11 PM
জুলাইকে যত আক্রান্ত হবে, জুলাই ততই বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠবে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাইকে যত আক্রান্ত করা হবে, জুলাই ততই বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠবে।

আজ (২ জুলাই) বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, আমরা চাই, লীগ আর লীগের কালচারাল গুন্ডারা আরো বেশি করে জুলাই নিয়ে মিথ্য বলুক, গালি দিক, প্রোপাগান্ডা চালাক।  জুলাইয়ের আগে যারা দিনরাত পরিশ্রম করতো, নানা উদ্যোগ নিতো, আত্মত্যাগের স্বপ্ন দেখতো, সেসকল লোকদের আরামে পেয়ে বসছিল গত ২ বছর। এবারের জুলাই একটা ভিন্ন আবহে পালিত হচ্ছে, হবে। জুলাই ক্ষমতা ছেড়ে জনতার হাতে ফেরত যাচ্ছে। দিনকে দিন আরো যাবে। 

মাহফুজ আলম বলেন,  ২০২৫ এর জুলাইতেও জুলাইয়ের প্রথম দিনেই সোশাল মিডিয়ায় এত এক্টিভিটি ছিল না। আত্মতুষ্টি, আরাম আর শত্রু-মিত্র বিস্মৃত হওয়া থেকে বাঁচানোর জন্য লীগের কালচারাল গুন্ডাদের ধন্যবাদ। পুনশ্চঃ জুলাইয়ে চেতনা ব্যবসা বন্ধ হওয়ার পর জাশি '৭১ নিয়ে মিথ্যা আর প্রোপাগান্ডার মাধ্যমে লীগের চেতনা ব্যবসাকে পুনরুজ্জীবিত করেছিল ৬ মাসের ব্যাবধানেই। লীগও জাশির পথ ধরেছে। কিন্তু, জুলাইকে যত আক্রান্ত করা হবে, জুলাই ততই বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠবে।

ভিডিও প্রতিবেদন

গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তিতে সম্প্রচার বিভাগের শুভেচ্ছা | Global TV News

-এজেড