জুলাই জোটের কার্যনির্বাহী পরিষদ গঠন
জুলাই জোটের ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোঃ মাবরুরুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন জামিল সিদ্দিকী।
আজ (২ জুলাই) বৃহস্পতিবার বিকালে জোটের সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) সাজিদ আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশপন্থাকে ধারণ করে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং একই আদর্শকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধ ভূমিকা পালনকারী একঝাঁক দ্বীনপ্রেমী ও দেশপ্রেমিকদের সমন্বয়ে ৩৬ জুলাই- তথা ৫ আগস্ট পরবর্তী সময়ে, অর্থাৎ ২০২৪ সালের ০৮ আগস্ট থেকে ‘জুলাই জোট’-এর পথচলা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ইসলামপন্থা ও বাংলাদেশপন্থার সমন্বয়ে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার উদ্দেশ্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নাটরের, পটুয়াখালী ও কাতারে গ্লোবাল টিভির চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত | Global TV News
- কমিটির তালিকা নিম্নরূপ-
সভাপতি মোঃ মাবরুরুল হক
সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ তামীম
সহ-সভাপতি মোঃ নায়েব আলী
সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনাস বিন ইউসুফ
যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সবুজ
সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান
দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাজিদ আব্দুল্লাহ
প্রচার ও পরিকল্পনা সম্পাদক ইকরামুল মারজান চৌধুরী
শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক রশিদ আহমদ তকি
অর্থ ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ তানিম
সমাজকল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমান হোসাইন
আন্তর্জাতিক সম্পাদক এম এম মোজাম্মেল হক
ছাত্র ও যুব কল্যাণ সম্পাদক মো: শাহেদ কারীম ইমরুল
প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম
মিডিয়া ও অনলাইন বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সরকার
তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ফাহাদ হোসেন
মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক ইফতেখার রাকিব
কার্যনির্বাহী সদস্য যুবাইর ফরীদ, গাজী শরিফুল ইসলাম রাজু