শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

জুলাই-আগস্ট ‘স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের মাস’

রিপোর্টার / লেখক: গ্লোবাল টিভি বিডি | প্রকাশিত: 01 Jul 2026, 09:54 PM
জুলাই-আগস্ট ‘স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের মাস’


জুলাই-আগস্ট মাসকে ‘স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের মাস’ হিসেবে আখ্যায়িত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, জুলাই এবং আগস্ট এই দুই মাস স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের মাস। এই মাসে জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করি। আজকে আমাদের মনে রাখতে হবে, ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন, তাদের কথা। সাধারণ জনগণ পছন্দমতো বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

বুধবার (১ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেদান আল মুসা।
 
মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার ওপর জোর দিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাড়ির আশপাশে যারা না খেয়ে আছেন, আর্থিকভাবে দুর্বল কিংবা শিক্ষা থেকে বঞ্চিত, তাদের সবার জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নয়, প্রত্যেক মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য। বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা করবে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সমাজের কোনো মানুষকে পিছিয়ে রাখা যাবে না। 

ভিডিও প্রতিবেদন

'কিসের স্বৈরাচার শেখ মুজিব কোন দিক দিয়ে স্বৈরাচার'

-এজেড