শিরোনাম
কোনো শিরোনাম পাওয়া যায়নি
কোনো শিরোনাম পাওয়া যায়নি

হৃদয়কে অধিনায়ক করে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

রিপোর্টার / লেখক: ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: 01 Jul 2026, 06:57 PM
হৃদয়কে অধিনায়ক করে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে বিশ্রাম দিয়ে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে  সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টও খেলতে পারেননি লিটন দাস। দলের অন্যতম সেরা তারকাকে পাওয়া যাবে না প্রথম ওয়ানডেতেও। যদিও দ্বিতীয় ওয়ানডে থেকে লিটনের খেলার কথা রয়েছে। তবে ওয়ানডে সিরিজের পর হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে আবার থাকছেন না তিনি। 

লিটনের মতো বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও। জাতীয় দলে 'বিশ্রাম' পাওয়া তাসকিনও অবশ্য এলপিএলে খেলবেন। দলে নেই শামীম হোসেন পাটোয়ারি। তবে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জায়গা ধরে রেখেছেন আরেক অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ওয়ানডে দলের পর টি-টোয়েন্টি দলেও প্রত্যাবর্তন ঘটিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার সাথে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরীও।

ভিডিও প্রতিবেদন

গ্লোবাল টিভির ৪ বছর পূর্তিতে শুভেচ্ছা বার্তা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর | Global TV News

  • একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

প্রসঙ্গত, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

ছবির গ্যালারি