ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রহায়ণ ১৪৩২ | ১৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

শেখ হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা ইসলামপন্থি ৮ দলের

শেখ হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা ইসলামপন্থি ৮ দলের

আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকবে ইসলামপন্থি ৮ দল বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। আওয়ামী লীগ এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  এই যৌথ সংবাদ সম্মেলন করে। এর আগে বেলা ১১টায় আল ফালাহ মিলনায়তনে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এরপর সংবাদ সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন আট দলের শীর্ষ নেতারা।

গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনআকাঙ্ক্ষা অর্ধেক পূর্ণ হয়েছে। গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে– এমন ঘোষণায় সংশয় রয়েছে তা সরকারকেই দূর করতে হবে। তবে মার্চ ফর যমুনা কর্মসূচির বিষয়ে পরে ৮ দলের নেতারা সিদ্ধান্ত নেবেন।’

তিনি বলেন, ‘নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত থাকে। দেশের অধিকাংশ জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। প্রধান উপদেষ্টা যেন কোনো রাজনৈতিক দলের কাছে প্রভাবিত না হন। সংস্কারের জন্য গণভোটের পক্ষে দেশেবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার আবেদন জানানো হবে। পাঁচ দফা দাবির জুলাই সনদের আইনী ভিত্তি দেওয়া ইতিবাচক। তবে প্রশাসনে, ইউএনও, ডিসি ও পুলিশ কর্মকর্তাদের যেভাবে রদবদল করা হচ্ছে তা একটি দলকে খুশি করার জন্য।

তিনি আরও বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ বলার জন্য’ সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্খা, তার ‘আংশিক পূরণ হয়েছে’। আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ তা আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে।