ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

মাদক পাচারকালে ভুয়া সাংবাদিক আটক

মাদক পাচারকালে ভুয়া সাংবাদিক আটক

ফাইল ছবি

রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এক ভুয়া সাংবাদিক ইয়াবা পাচারের সময় একটি মোটরসাইকেলসহ সেনাবাহিনীর হাতে ধরা পড়ে।

বৃহস্পতিবার উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে প্রেস স্টিকার লাগানো একটি মোটরসাইকেলসহ ওই ভুয়া সাংবাদিককে আটক করা হয়। 

আটককৃত ওই ব্যক্তি হলেন উপজেলার সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম। তার কাছে ১০ পিস ইয়াবাসহ বিক্রিত নগদ অর্থ পাওয়া যায়। 

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করেছি।