ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে পালন করা হবে

৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে পালন করা হবে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন থেকে ৫ আগস্ট দিনটিকে জাতীয়ভাবে পালন করা হবে। প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যে বিষয়টি অনুমোদন দিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে শিগগির।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মতি পাওয়া সাপেক্ষে এবারই প্রথমবারের মতো সারা দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। 

দেশে আরো একটি গণ-অভ্যুত্থান দিবস জাতীয়ভাবে পালন হয়ে আসছে। প্রতিবছর ২৪ জানুয়ারি পালন করা হয়ে থাকে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক উনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। এ দিনটি গণ-অভ্যুত্থান দিবস হিসেবে আমাদের মুক্তিসংগ্রাম ও স্বাধিকার আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।