ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রহায়ণ ১৪৩২ | ১৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

বুধবার ‘বড়দিন’: যেসব নির্দেশনা দিলো ডিএমপি

বুধবার ‘বড়দিন’: যেসব  নির্দেশনা দিলো ডিএমপি

ফাইল ছবি

খ্রিস্টানদের ‘বড়দিন’ আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর)। দিনটি সরকারি ছুটি। এ উপলক্ষে রাজধানীতে পটকা ফোটানো, ফানুস ওড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।