ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | ১০ মাঘ ১৪৩২ | ৩ শা‘বান ১৪৪৭

শিরোনাম

সান্ত্বনার জয় দিয়ে বিশ্বকাপ শেষ পাকিস্তানের

সান্ত্বনার জয় দিয়ে বিশ্বকাপ শেষ পাকিস্তানের

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক: সান্ত্বনার জয় দিয়ে গ্রুপ পর্ব থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান। সোমবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তান ৩ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ হলো পাকিস্তানের। 

৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে মেগা ইভেন্টের আসরের ইতি টানলো আয়ারল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিং তোপে ৩২ রানে ৬ উইকেট হারায় আয়ারল্যান্ড। শুরুর ধাক্কা সামলে উঠলেও ২০ ওভারে ৯ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি আইরিশরা। দলের পক্ষে ১৯ বলে সর্বোচ্চ ৩১ রান করেন গ্যারেথ ডেলানি। 

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও ইমাদ ওয়াসিম ৩টি করে উইকেট নেন।

ব্যাট হাতে নেমে ৬২ রানে ষষ্ঠ উইকেট পতনে আবারও হারের শঙ্কায় পড়ে পাকিস্তান। কিন্তু সপ্তম উইকেটে আব্বাস আফ্রিদিকে নিয়ে ৩৩ ও অষ্টম উইকেটে শাহিন আফ্রিদির সাথে অবিচ্ছিন্ন ১৬ রান তুলে স্বস্তির জয় এনে দেন অধিনায়ক বাবর আজম।

২টি চারে ৩৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন বাবর। আব্বাস ১৭ ও আফ্রিদি অপরাজিত ১৩ রান করেন।

 আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন পাকিস্তানের শাহিন আফ্রিদি।